FG Business School পরিবারে যুক্ত হবার জন্য আপনাকে জানাই FG Business School-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আমাদের এই ওয়েবসাইট ও সেবা প্রদানের লক্ষ্যে যেসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে থাকি তার মধ্যে অন্যতম প্রধান অগ্রাধিকার হল আমাদের দর্শক/ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করা।
এই প্রাইভেসি পলিসি শুধুমাত্র আমাদের এই ওয়েবসাইটের সাথে আপনার সম্পর্কিত তথ্য যা FG Business School গ্রহণ করেছে কিংবা আপনি প্রদান করেছেন সেই সকল ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু অন্যান্য কোনো মাধ্যমে পাওয়া তথ্যের জন্য প্রযোজ্য নয়।
আশা করি, নিম্নোক্ত নীতিমালাগুলো আপনি ভালোভাবে পড়বেন এবং আমাদের সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন। এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনাকে আমাদের ওয়েবসাইট ও সেবা ব্যবহারে সহায়তা করবে। এই ক্ষেত্রে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কোনো প্রকার দ্বিধা ছাড়াই আমাদের সাথে (support@fgbusinessschool.com) ঠিকানায় যোগাযোগ করার আমন্ত্রণ রইল।
আপনি যখন আমাদের এই ওয়েবসাইট ব্যবহার করছেন বা কোনো সেবা গ্রহণ করছেন, তখন আমরা ধরে নিচ্ছি যে আপনি আমাদের সকল শর্ত মেনে নিয়েছেন। উল্লেখ্য, আমরা আপনার কোনো তথ্য ব্যক্তিগত কারণে ব্যবহার না করে শুধুমাত্র বাংলাদেশ সরকারের আইনি বাধ্যবাধকতা মেনেই আমাদের ব্যবসায়িক স্বার্থে তথ্য ব্যবহার করে থাকি।
আমরা মূলত আমাদের সাইটে অ্যাকাউন্ট খোলার সময় আপনার প্রদত্ত তথ্যগুলোই আমাদের ডেটাবেজে সংরক্ষণ করে থাকি।
১। আপনার প্রদান করা ব্যক্তিগত তথ্য। যেমন: নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, ঠিকানা, পাসওয়ার্ড ইত্যাদি।
২। আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য। আপনি যখন আমাদের ওয়েবসাইট থেকে কোনো কোর্স বা সেবা ক্রয় করেন তখন সেই ক্রয় সংক্রান্ত তথ্য আমরা গ্রহণ করে থাকি। যেমন: বিকাশ/নগদ/রকেট নম্বর, ব্যাংক বা কার্ডের তথ্য।
৩। জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত তথ্যঃ
ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের জন্য আমরা জাতীয় পরিচয়পত্র, ছাত্র পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বর সংগ্রহ করে থাকি। এই তথ্য সংগ্রহের উদ্দেশ্য হলো আমাদের প্রিমিয়াম কনটেন্টের অপব্যবহার রোধ এবং সাইটের নিরাপত্তা নিশ্চিত করা।
(আপনার NID-এর তথ্য সম্পূর্ণভাবে সুরক্ষিত এবং এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষিত থাকে।)
আপনার অনুমতি ব্যতীত এই সকল তথ্য আমরা কারো সাথে শেয়ার করি না।
আপনি যখন আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলেন এবং লগইন করেন, তখন আপনার প্রদত্ত পাসওয়ার্ড আমরা আমাদের ডেটাবেজে সংরক্ষণ করি। তবে আমরা সর্বাধুনিক এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে আপনার পাসওয়ার্ড সংরক্ষণ করি, যা আমাদের নিকটও পাঠযোগ্য থাকে না। তাই নিশ্চিতভাবে বলা যায়, আপনার পাসওয়ার্ড নিরাপদ থাকে।
১। আমাদের ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত প্রোফাইল প্রদর্শন ও ব্যবস্থাপনায়।
২। নতুন কোর্স, ফিচার এবং পরিষেবা উন্নয়নের কাজে।
৩। আমাদের নতুন কোর্স, অফার বা মার্কেটিং প্রচারণার জন্য আপনাকে জানাতে।
৪। যেকোনো অনলাইন জালিয়াতি, ভুয়া একাউন্ট বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ করতে।
আপনার কোনো কার্যকলাপ যদি বাংলাদেশ সরকারের আইন বা এর অধীনস্থ কোনো বেআইনি কর্মকাণ্ডে ব্যবহৃত হয়, সে ক্ষেত্রে সরকার ও জনস্বার্থে আমরা আপনার পূর্বানুমতি ব্যতীত তথ্য প্রদানে সক্ষম।
অন্যান্য প্রযুক্তিভিত্তিক সাইটের মতো আমরাও কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করি, যা ব্যক্তি-নির্দিষ্ট বা গোপনীয় নয়। আপনি যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন, তখন আপনার আইপি (IP) ঠিকানা, ব্রাউজার ধরণ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ভিজিট সময় ও তারিখ, রেফারার পেজ ইত্যাদি তথ্য আমরা সংগ্রহ করি।
এই তথ্য আপনার ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করে না এবং আপনার জন্য কোনো প্রকার সমস্যার কারণ হয় না।
আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারকারীর কুকিজ সংরক্ষণ করে থাকি। মূলত আমরা ব্যবহারকারীর ব্রাউজিং অভ্যাস পর্যবেক্ষণ করি যাতে আমাদের সেবার মান আরও উন্নত করা যায়। আপনি চাইলে আপনার ব্রাউজার থেকে কুকিজ অপশন অফ করতে পারেন।
FG Business School যে কোনো সময় ব্যাবহারকারীকে জানিয়ে বা না জানিয়ে প্রাইভেসি পলিসিতে পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। তবে প্রতিবার পরিবর্তনের পর ব্যবহারকারীকে জানানো হবে এবং নতুনভাবে প্রাইভেসি পলিসি পড়ার অনুরোধ জানানো হবে।
আমরা বিশ্বাস করি যে আপনি আমাদের প্রাইভেসি পলিসি পড়েছেন এবং বুঝে আমাদের সাইট ব্যবহার করছেন। আপনি যদি আমাদের সাইটে সঠিক তথ্য প্রদান করে থাকেন এবং আমাদের সেবা গ্রহণ করেন, তাহলে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
FG Business School-এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ও ধন্যবাদ।
Team FG Business School